ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

তৃতীয় ধাপে ১১২ উপজেলায় ভোট হবে ২৯ মে

ষষ্ঠ উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে ১১২ উপজেলায় ভোট ২৯ মে। বুধবার (১৭ এপ্রিল) কমিশন বৈঠক শেষে এই তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম। মো. জাহাংগীর আলম বলেন, মনোনয়ন ফরম জমার শেষ তারিখ ২ মে, মনোনয়ন যাচাই-বাছাই ৫ মে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ৬—৮ মে। আপিল নিস্পত্তি ৯ থেকে ১১ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ মে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ ১৩ মে এবং ভোট ২৯ মে।


সচিব বলেন, ২১টি উপজেলায় ভোট হবে ইভিএমে। বাকিগুলোয় ব্যালট পেপারে ভোটগ্রহণ করা হবে।

ads
ads
ads

Our Facebook Page

↑